ইউটিউব গেমিংয়ে বাজিমাত!

৯ ডিসেম্বর, ২০২০ ১৮:০৫  
পূর্বের রেকর্ড ভেঙেছে ইউটিউবের গেমিং প্ল্যাটফর্ম। ২০২০ সালে এই প্ল্যাটফর্মটিতে গেমিং ভিডিও দেখা হয়েছে ১০ হাজার কোটি ঘণ্টা যা ২০১৮ সালের চেয়ে দ্বিগুন। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে চার কোটির বেশি সচল গেমিং চ্যানেল যুক্ত রয়েছে। এর মধ্যে গত বছর ৮০ হাজার চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখের উপরে। এছাড়া এই বছর এক হাজারের বেশি চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে ৫ মিলিয়নের বেশি এবং ১০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ৩৫০টির বেশি চ্যানেলে। জানা গেছে, ইউটিউবে মাইনক্রাফট গেমের ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এই বছর ২০০ বিলিয়ন ভিউ হয়েছে এই গেমের ভিডিওর। এর পরের অবস্থানে রয়েছে রোব্লক্স গেমের ভিডিও। এই গেমের ভিডিও দেখা হয়েছে ৭৫ বিলিয়ন বার। এছাড়া অন্যান্য গেমের মধ্যে রয়েছে ফ্রি ফায়ার, গ্রান্ড থিফট অটো, ফোর্টনাইট। ডিজিটেক/এইচআর